সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

মসজিদের পাশে করাত কলের লাইসেন্স বাতিলের দাবি

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ  / ৩৫ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার হাট ভরতখালী সরকারপাড়া আহলে হাদিস জামে মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের পাশে স্থাপিত আকন্দ ‘ছ’ মিলের লাইসেন্স বাতিলের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে কমিটির সদস্যরা প্রধান বন সংরক্ষক (ঢাকা) বরাবরে লিখিত আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার রংপুর বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় ঘটনাস্থলে তদন্ত কার্য সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা বন কর্মকর্তা এ.এইচ.এম শরীফুল ইসলাম ও সাঘাটা উপজেলার পরিবেশ ও বন বিভাগ কমিটির সদস্য সচিব মো. আব্দুল মান্নান।

অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ৬ জুন আকন্দ ‘ছ’ মিলকে লাইসেন্স প্রদান না করার জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরে ২০২৪ সালের ৫ মে মৃত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বিভাগীয় বন কর্মকর্তা রংপুর বরাবরে লিখিত অভিযোগ করেন। কিন্তু অভিযোগের পরও ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ এসআই(নিঃ) মোহাম্মদ বিল্লাল মিয়া পিবিআই চিফ কর্তৃক আর্থিকভাবে পুরস্কার পেলেন

অভিযোগকারীদের দাবি, করাত কল লাইসেন্স বিধিমালা ২০১২ অনুযায়ী মসজিদ-মাদ্রাসা ইত্যাদির ২০০ মিটারের মধ্যে কোনো করাত কল স্থাপন করা যাবে না। কিন্তু আকন্দ ‘ছ’ মিলটি মসজিদ থেকে মাত্র ৩২ মিটার দূরে অবস্থিত। এছাড়া এর পাশে রয়েছে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের বসতবাড়ি।

তাদের অভিযোগ, জেলা বন কর্মকর্তা এ.এইচ.এম শরীফুল ইসলাম মণ্ডল অভিযোগ দায়েরের পরও করাত কল মালিক আমিনুল ইসলাম আকন্দকে ২০২৫ সালের লাইসেন্স (নং-১০/২০২৫) প্রদান করেছেন। এমনকি ২০২৫ সালের ৮ মে বিভাগীয় বন কর্মকর্তার কাছে মিথ্যা ও মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।

অভিযোগকারী রফিকুল ইসলাম বলেন, পাশেই প্রায় ২০ ফিট দূরে আমার বসতবাড়ি। মিলের শব্দদূষণে আমরা বসবাস করতে পারছি না। আমিও অভিযোগ দিয়েছি। তারা পরিবেশ ছাড়পত্র ছাড়াই শুধু অবস্থানগত ছাড়পত্র নিয়ে কিভাবে মিল চালাচ্ছেন, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

আরও পড়ুনঃ এসআই(নিঃ) মোহাম্মদ বিল্লাল মিয়া পিবিআই চিফ কর্তৃক আর্থিকভাবে পুরস্কার পেলেন

মসজিদ কমিটির অভিযোগ, আইন লঙ্ঘন করে প্রতিষ্ঠিত এ করাত কল থেকে পরিবেশ ও শব্দ দূষণের ঝুঁকি তৈরি হয়েছে। তাই পুনঃতদন্তপূর্বক মিলটির লাইসেন্স বাতিল করার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে করাত কল মালিক আমিনুল ইসলাম আকন্দ বলেন, আমি নিয়মমাফিক লাইসেন্স নিয়ে মিল পরিচালনা করছি।

অন্যদিকে, রংপুর বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় বলেন, তদন্ত করে সঠিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category