সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

মর্গ্যান গার্লস স্কুলে বিভাজন নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপে বিশেষ সভা

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষকদের মধ্যকার বিভাজন নিরসনে জেলা প্রশাসকের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, “শিক্ষকদের দলাদলি ও ভেদাভেদ শিক্ষার পরিবেশ নষ্ট করছে। শিক্ষকরা জাতির ভবিষ্যৎ নির্মাতা—তাদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি।”

জেলা প্রশাসক আরও জানান, যদি শিক্ষকরা সভার সিদ্ধান্ত না মানেন, তাহলে এটা প্রতীয়মান হবে যে তারা প্রতিষ্ঠানের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে একটি মনিটরিং কমিটি গঠন করার কথাও তিনি ঘোষণা করেন।

আরও পড়ুনঃ ট্রাম্পের মেয়াদ শেষে প্রেসিডেন্ট প্রার্থী হতে চান পুএ এরিক

এছাড়া শিক্ষকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক ডিভাইস স্থাপনের সিদ্ধান্ত হয় এবং বিভক্তি এড়াতে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো বন্ধ করার সিদ্ধান্তও নেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category