রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মনোহরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ)
কুমিল্লা

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে মনোহরগঞ্জে শুরু হলো প্রাণিসম্পদ সপ্তাহ। এই উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মহিব উল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্ছু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ সহদপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের , উপজেলা যুব উন্নয়ন অফিসার সফিকুর রহমান পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারিরা।


More News Of This Category