মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নরহরিপুর উন্নয়ন সমিতির উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল বিকাল তিনটায় নরহরিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে উন্নয়ন সমিতির সভাপতি মৌলভী আবদুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ওয়াজ মাহফিলে প্রধান ওয়াজিন হিসাবে ওয়াজ করেন খুলনা বাগেরহাটের বিশিষ্ট ওয়াজিন সুমধুর কণ্ঠসুর,হযরত মাওলানা,এমদাদুল হক সুলতানি।
বিশেষ অতিথি হিসাবে ওয়াজ করেন, হযরত মাওলানা জিয়াউর রহমান,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্যারাডাইজ সায়েন্টফিক এর স্বত্বাধিকারী মোঃ ইমাম হোসাইন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আল এমরান, ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজ আহমেদ, নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নান সুমন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ আলী আশ্রাফ চৌধুরী সুমন।
মাহফিলের কার্যক্রম পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাওলানা মোশাররফ হোসেন। উল্লেখ্য যে, প্রতি বছরের ন্যায় সকালে বার্ষিক বড়খতম ও দোয়া মোনাজাত করা হয়েছে এলাকার বিশিষ্ট আলেমদের উপস্থিতিতে।