বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Headline :
প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে ওয়াহেদপুর ইউনিয়নবাসী সহ মীরসরাই বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন চেয়ারম্যান। 🌙 পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌙 মধ্যে প্রাচ্য পরিস্থিতির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরো ৯ ফ্লাইট বাতিল করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারার আশ্রয় প্রকল্পের ঘরে ওড়নায় ঝুলন্ত মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা। বদলগাছীতে বিদ্যালয়ের পাশেই অবৈধ পুকুর খনন। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জমজমাট মেহেদী উৎসব। রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার। শুভেচ্ছা বার্তা। শুভেচ্ছা বার্তা। ঈদ উপলক্ষে চ্যানেল এস টিভিতে গাইলেন ঝালকাঠির কণ্ঠশিল্পী বাউল ছালমা।

মধ্যে প্রাচ্য পরিস্থিতির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরো ৯ ফ্লাইট বাতিল করা হয়েছে।

Reporter Name / ৫০ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

 

মধ্যে প্রাচ্য পরিস্থিতির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরো ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

১৭ মার্চ (মঙ্গলবার) রাত ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, এ’দিন মোট ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ও যাওয়ার একটি করে দু’টি ফ্লাইট রয়েছে।

এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আগত একটি ফ্লাইট ও বাতিল করা হয়।

এ ছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আগত দু’টি ও শারজাহগামী দু’টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই ভাবে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ও যাওয়ার একটি করে ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে, সব ফ্লাইট বন্ধ ছিলো না। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত চারটি এবং তিনটি ডিপার্চার ফ্লাইট সচল ছিলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দরের সংশ্লিষ্টরা বলছেন, শারজাহ, দুবাই ও আবুধাবির আকাশ পথে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এসব রুটে ফ্লাইট চলাচল আবারও স্থবির হয়ে পড়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ পরিস্থিতিতে আজকের ৯টি ফ্লাইট সহ মোট ১৩৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে এ ধরনের বিঘ্ন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category