সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

মধুপুরে ঘোড়া জবাই, পুলিশী অভিযানে ৭টি ঘোড়া উদ্ধার – আটক ১

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
মধুপুরে ঘোড়া জবাই, পুলিশী অভিযানে ৭টি ঘোড়া উদ্ধার - আটক ১

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে লালমাটির শালগজাড়ী বনের ভেতর রাতের আঁধারে ঘোড়া জবাই করে মাংস তৈরির সময থানা পুলিশের অভিযানে হাতেনাতে আজাদ মিয়া (৫৫) নামের একজনকে আটক করেছেন থানা পুলিশ।

গতকাল গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের মোনারবাইদ এলাকায় গহীন জঙ্গলের ভেতরে দূর্বৃত্তরা ঘোড়ার জবাই করে মাংস তৈরি করছিল ।
মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পন্ড করে দিয়েছে সে আয়োজন।

অভিযানে ৭ টি জীবিত ঘোড়া, ৪ টি জবাই করা ঘোড়া, জবাই করার অস্ত্র সরঞ্জামাদি, মাংস সংরক্ষণ উপাদান বরফ, লবণ জব্দসহ এ চক্রের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ পাবনার আতাইকুলায় রোড এক্সিডেন্টে প্রাণ গেল এক স্কুল শিক্ষার্থীর

স্থানীয় যুবক শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, জহিরুল, শাহীন, বাবুল মিয়ারা জানান, রাত প্রায় ১১ টার দিকে এক অটোরিক্সা চালকের মাধ্যমে খবর আসে ঘোড়া ভর্তি দুটি ট্রলি ঘটনা এলাকার বনের ভিতরে নেয়া হচ্ছে।

সন্দেহজনক মনে করে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পঁচিশ মাইল বাজার থেকে অভিযান শুরু করে রাত দুটার দিকে ঘটনাস্থলে পৌছলে দূর্বৃত্তরা টের পেয়ে সব কিছু ফেলে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category