সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়ক দূর্ঘটনায় এক নারীর মৃত্যু

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়ক দূর্ঘটনায় এক নারীর মৃত্যু

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় শারাবানু বেগম (৪৫ ) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল আনুমানিক ১০ টায় উপজেলার সোনাহাট বাজারের পূর্ব দিকে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুঠি ৯ নং ওয়ার্ড আবুল কাশেম স্ত্রী।

স্থানীয়রা জানান, রবিবার (১৫ জুন) সকাল ১০ টার দিকে শারাবানু বেগম সোনাহাট বাজারের পূর্ব দিকে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে রাস্তা পার হওয়ার সময় স্থলবন্দর থেকে দ্রুতগামী একটি মোটর সাইকেল ৩ জন আরোহী সহ ওই নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়ে মারাত্মক ভাবে আহত হয় ।

আরও পড়ুনঃ কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে প্রেরণ করে। রংপুর মেডিকেলে যাওয়ার পথে দ্রুত রক্তক্ষরণ হওয়ার কারণে জীবন ত্যাগ করেন। খবর পেয়ে  ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মোটর সাইকেলসহ ৩ আরোহীকে আটক করে থানায় নিয়ে ড্রাইভারকে রেখে বাকি দুজনকে ছেড়ে দিয়ে একটি মামলা দায়ের করেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category