বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline :
আওয়ামী লীগের একান্ত ভুলগুলো থেকে শিক্ষা নিচ্ছে না কেউই, যার ফলে তাদেরও পতন নিশ্চিত দেখছি।  সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজানোতে বাধা, অত্যাচার-নির্যাতন এবং গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদ। রাজবাড়ী গোয়ালন্দে ব্যবসায়ী সহ  কুপিয়ে মারাত্মক জখম ২। সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ। খুলনায় বাজার তদারকিতে কেসিসি প্রশাসক মঞ্জু, মূল্য তালিকা না মানায় সতর্কতা। শোক সংবাদ। গতকাল সন্ধ্যা ৭টার সময় বাংলা একাডেমীতে অমর একুশে বই মেলায় বাক থেকে বাকে বইয়েের মোড়ক উন্মোচন করে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন। বহরপুরে পাটের গোডাউনে আগুন, দুই ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে, আহত ৩ ফায়ার ফাইটার । ত্রিশাল থানার ওসি ফিরোজ ৬ লহ্ম টাকার বিনিময়ে ইটের ভাটার আগুনে পুড়িয়ে মার্ডার হয়ে যাচ্ছে অপমৃত্যু :: পুলিশ উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ভালুকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার সাংবাদিক বাদশাহ দেওয়ান।

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

নাসির হোসেন সাগর

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাধীন রাসেল গার্মেন্টস কারখানায় কর্মরত শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক অনলাইন ক্রাইম রিপোর্ট ২৪ ডটকম নিউজ পোর্টাল সম্পাদকের উপর হামলার অভিযোগ পাওয়া যায়।

এ হামলার ঘটনায় সাংবাদিক কে মারধর, মোবাইল ফোনে ধারনকৃত ভিডিও এবং ছবি প্রমাণ নষ্ট করতে গিয়ে মোবাইল ফোন ভাঙচুর ও মারধর এবং গলায় ঝুলানো প্রেসকার্ড ছিড়ে ফেলার মতন গুরুতর অভিযোগ করেছেন রাসেল গার্মেন্টস কতিপয়ের বিরুদ্ধে ভুক্তভোগী সাংবাদিক এর অভিযোগ।

অভিযোগ সূত্রে ও আহত সাংবাদিকের বক্তব্য জানা যায় ক্রাইম রিপোর্ট ভিক্তিক একটি অনলাইন নিউজ পোটালের সম্পাদক মোঃ বাদশাহ দেওয়ান ০৯ মার্চ সোমবার সকাল ১১ ঘটিকায় ভালুকা উপজেলার ০৯ ওয়ার্ড কাঁঠালি এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টসে শ্রমিকদের ন্যায্য দাবি আন্দোলনের সচিত্র তথ্য সংগ্রহ করতে যান। তখন উক্ত গার্মেন্টসের শ্রমিকগণ বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করছিল। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক মোঃ বাদশাহ দেওয়ান মোবাইলে ভিডিও ও ছবি ধারণ করার দৃশ্য দেখতে পেয়ে গার্মেন্টস এর ভিতর থেকে কয়েকজন লোক এসে কর্তব্যরত সাংবাদিক কে বাধা প্রদান করেন। সাংবাদিকের সাথে কথা বলার অজুহাতে গার্মেন্টস এর ভিতরে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ এর নামে শারীরিক নির্যাতন ও সংবাদ সংগ্রহে ভিডিও ছবি করার অপরাধে তার ব্যবহৃত আইটেল মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলে ও মারধর করে এবং গলায় ঝুলানো প্রেস কার্ডটি রেখে দেন। এবং উক্ত মোবাইলের সিম মেমোরী রেখে দেন। যা সংবাদকর্মীর পেশাগত মর্যাদার উপর সরাসরি আঘাত করা হয়েছে।

এই ঘটনায় নির্যাতিত সাংবাদিক আঘাত প্রাপ্ত হওয়া ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায়।

গণমাধ্যমের স্বাধীনতার ওপর এ ধরনের ন্যাকারজনক ঘটনা সাংবাদিক মহল তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছেন।

এ বিষয়ে প্রশাসন সুষ্ট, অবাধ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সাংবাদিক মহল আশাবাদী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category