বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় একটি শিল্পকারখানার ঝুট (স্ক্র্যাপ) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (৪ জুলাই ২০২৬) উপজেলার জামিরদিয়া এলাকায় এসকিউ গ্রুপের কালার মাস্টার কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা বিরাজ করে। স্থানীয় সূত্র জানায়, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় এমপি বাচ্চু গ্রুপ ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোর্শেদ আলমের অনুসারীদের মধ্যে বিরোধের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার সরেজমিনে দেখা যায়, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো সময় আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোর্শেদ আলম দাবি করেন, তার উদ্যোগে এবং তাদের অধিকাংশ জমিতে এসকিউ গ্রুপের কালার মাস্টার কারখানাটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে তার মালিকানাধীন এইচ.আর.কে.এম এন্টারপ্রাইজের নামে প্রায় ২২ বছর ধরে তিনি ওই কারখানার ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন। তার অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় এমপি বাচ্চু গ্রুপের প্রভাবে তার ব্যবসা দখলের চেষ্টা চলছে। এ কারণে শনিবারও তিনি কারখানা থেকে ঝুট বের করতে পারেননি বলে দাবি করেন।

অন্যদিকে এমপি বাচ্চু গ্রুপের প্রতিনিধি খোকা মিয়া বলেন, আগে মোর্শেদ আলমের প্রতিষ্ঠানের নামে ওয়ার্ক অর্ডার থাকলেও বর্তমানে তার মালিকানাধীন মের্সাস কেএএস আর এন্টারপ্রাইজের নামে এসকিউ গ্রুপের ঝুট ব্যবসার ওয়ার্ক অর্ডার রয়েছে। ফলে তারা বৈধভাবেই ব্যবসা পরিচালনা করছেন বলে দাবি করেন।

এ বিষয়ে শিল্প পুলিশ ময়মনসিংহ-৫-এর পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, “সকালের দিকে এলাকায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে মাঝেমধ্যেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছেন। তারা দ্রুত এ বিরোধের স্থায়ী সমাধান কামনা করেছেন।


More News Of This Category