সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ভাঙনের মুখে পানছড়ির লোগাং অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বাবুরাপাড়ায় অবস্থিত অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠ বর্তমানে ভাঙনের মুখে পড়েছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে মাঠের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় খেলাধুলা কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। মাঠটি সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী জনগণ, তরুণ খেলোয়াড় ও অভিভাবকরা।

২০১৯-২০২০ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা স্থানীয় যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে আনার লক্ষ্যে মাঠটি নির্মাণ করেন। মাঠটি গড়ে ওঠার পর থেকেই এখানে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট,

নারী ফুটবল ম্যাচ, বৈসাবি উৎসবে বলি খেলা এবং অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছিল। প্রতিটি আয়োজন উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে হাজারো মানুষের সমাগম হতো।

এছাড়াও মাঠটিতে প্রতিদিন স্থানীয় তরুণরা ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করত।

পার্শ্ববর্তী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও এই মাঠে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ড্রেনেজ ব্যবস্থার অভাবে বর্ষাকালে পাহাড়ি ঢলের পানি জমে ভাঙন সৃষ্টি করে মাঠের একাংশ ধ্বংস করে দিয়েছে।

স্থানীয়রা জানান, ভাঙন শুরু হওয়ার পর একাধিকবার জনপ্রতিনিধি ও প্রশাসনকে মৌখিক ও লিখিতভাবে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সঠিক সময়ে সুরক্ষা দেয়াল নির্মাণ বা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হলে মাঠটি রক্ষা পেত।

আরও পড়ুনঃ ময়মনসিংহ সিপিএসসি র‍্যাব- ১৪ কর্তৃক ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

স্থানীয় খেলোয়াড় জুলেন চাকমা ও অন্যরা বলেন, “আমরা প্রতিদিন খেলতাম, কিন্তু এখন মাঠে নামতে ভয় লাগে। প্রতিদিন মাটি সরে যাচ্ছে। পুরো মাঠ ধসে গেলে খেলাধুলার আর কোনো জায়গা থাকবে না।”

সাবেক ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য জরুরি। অথচ এই ভাঙন তাদের স্বপ্ন থামিয়ে দিচ্ছে।

অভিভাবকরা জানান, মাঠ না থাকায় সন্তানরা ঘরে বসে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, যা ভবিষ্যতে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

বর্তমান ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা জানিয়েছেন, “বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। দ্রুত পদক্ষেপ না নিলে মাঠটি আর রক্ষা করা যাবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category