সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

বড়ইয়া বালিকা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভুত মারা খালের ব্রীজটি চলাচলে অনুপযোগী, দুর্ঘটনার শঙ্কা, ভোগান্তি হচ্ছে শিক্ষার্থীদের

ঝালকাঠি প্রতিনিধি:- / ২৯ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি:-

বড়ইয়া বালিকা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভুত মারা খালের ব্রীজটি চলাচলে অনুপযোগী, দুর্ঘটনার শঙ্কা, ভোগান্তি হচ্ছে শিক্ষার্থীদের। দ্রত মেরামতের দাবী কোমলমতি শিক্ষার্থীরা সহ এলাকাবাসীর।

ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের “বড়ইয়া বালিকা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়”র সামনে ভুত মারা খালের ব্রীজটি মেরামত বিহীন অবস্থায় দিনদিন জন সাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। উক্ত ব্রীজটি দ্রুত মেরামত বা পুনর্নির্মাণ না-করলে অচিরেই ভেঙে পড়ার সম্ভাবনা শতভাগ।

আর এই ব্রীজটি ভেঙে পড়লে চরম দুর্ভোগে পরবে খালের অপর পারের প্রায় ৪০/৪৫ টি পরিবারের স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা ও বৃদ্ধ অসুস্থ রোগীরা-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এমতাবস্থায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আসু হস্তক্ষেপ কামনা করছেন বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ও কোমলমতি শিক্ষার্থীরা এবং সুবিধা ভোগী পরিবারের সকল সদস্যরা।

আরও পড়ুনঃ ছিনতাইকারী কবলে প্রান গেল মোস্তফা কামাল এর
ব্রিজ সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলেন উল্লেখিত স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন, তিনি বলেন যে, আমার বাড়ীও এই ব্রীজের অপর পারে। ব্রীজটির বর্তমান অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ, খালের ওপারে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পড়ুয়া প্রায়

শতাধিক শিক্ষার্থীরা রয়েছে, ব্রীজটি ভেঙে গেলে এদের স্কুল কলেজে যাওয়া একেবারেই বন্ধ হয়ে যাবে। সেহেতু জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আসু হস্তক্ষেপ একান্ত ভাবে কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category