বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

‎ব্রাক্ষণবাড়ীয়া ১ আসনের এম পি, এম এ হান্নান শিক্ষক শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন।

Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

  • এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)
    ‎
    ‎ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান এর প্রচেষ্টায় প্রথমবারের মত জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তিনটি কলেজসহ ৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ শিক্ষার্থী । আজ বৃহস্পতিবার বেলা ২টায় নাসিরনগর সরকারি কলেজ ও চাতলপাড় ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীসহ এবং গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ,নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়,কুন্ডা উচ্চ বিদ্যালয়,ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৬০ জন শিক্ষার্থী সংসদ ভবনে যান। এ সময় প্রতিটি শিক্ষা প্রতিষ্টানের ১০ জন করে শিক্ষার্থী সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখে এবং পরে সংসদ সদস্য এম এ হান্নান শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সংসদ এলডি হলে দুপুরের খাবার খান এবং তাদের খোঁজখবর নেন। বেলা ৩টায় বাজেট অধিবেশন শুরু হলে তারা সংসদের দর্শনার্থী গ্যালারিতে বসে অধিবেশনের বৈঠক প্রত্যক্ষ করে। এ সময় তাদের সঙ্গে কলেজের প্রভাষক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
    ‎
    ‎উল্লেখ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বাজেট অধিবেশনের ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান এর প্রচেষ্টায় প্রথমবারের মত নাসিরনগর উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকরা অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পেলেন। উল্লেখ, নাসিরনগরের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থীরা বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। আর এ সুযোগ সৃষ্টি করে দেয়ায় অভিভাবক মহলসহ স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নানকে অভিনন্দন জানিয়েছেন।


More News Of This Category