রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ৩ বছর ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৮ দিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত।

Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বীরগঞ্জে ৩ বছর ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৮ দিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

দিনাজপুরের বীরগঞ্জে ৩ বছর ৭ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আট দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত পরিমল রায় (৪২) গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী। দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি বাড়ির বাইরে খেলছিল। এ সময় আখ ও কুশি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত তাকে নিজের বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ করেন শিশুটির বাবা। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ সময় শিশুটি বাড়িতে ফিরে না আসায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে অভিযুক্তের বাড়িতে গিয়ে বন্ধ ঘরের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। দরজা খোলার পর শিশুটিকে বাইরে বের করা হয়। পরে শারীরিক অসুস্থতার কথা জানালে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার বিষয়ে অভিযুক্তের কাছে জানতে চাইলে শিশুটির বাবা-মায়ের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

এ ঘটনায় শিশুটির বাবা (ছদ্মনাম দুলাল রায়) লক্ষীপুর, বীরগঞ্জ, দিনাজপুর বাদী হয়ে অভিযুক্ত পরিমল রায় (৪২), পিতা গোবিন্দ চন্দ্র রায়, সাং-লক্ষীপুর, বীরগঞ্জ, দিনাজপুরের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।

এদিকে অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় শিশুটির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে। দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে স্থানীয়রা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা বলেন, এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। কোনোভাবেই এমন অপরাধকে ছাড় দেওয়া যায় না।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছুটিতে থাকায় তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


More News Of This Category