সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

বীরগঞ্জে এক ব্যক্তির মৃত দেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ

 দিনাজপুর প্রতিনিধি- / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

দিনাজপুর প্রতিনিধি-

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের প্রবীণ এক ব্যক্তির মরদেহ ঢেপা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের ঢেপা নদীর সংযোগ স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুরের নির্দেশে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃত দেহটি নদী থেকে উদ্ধার করে।

নিহত শাহের আলী (৭০) ১০নং মোহনপুর ইউনিয়নের বড়হাট এলাকার চকদফর গ্রামের মৃত মো. বুজুর আলী ছেলে।

স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম জানায়, ৪ আগষ্ট সোমবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন সকালে নদীতে মৃত অবস্থায় পাওয়ার সংবাদ মিলে।

আরও পড়ুনঃ বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লি: এর উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

এতে স্থানীয়দের ধারণা করছে নদী পার হওয়ার সময় শাহের আলী হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যান এবং তলিয়ে যান। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ৫ আগষ্ট দুপুরে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিতভাবে ময়নাতদন্ত না করার আবেদন করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category