সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

বিসিবির নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল

Reporter Name / ৩১ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫
বিসিবির নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল

ডেস্ক রিপোর্টঃ

সবকিছু মোটামুটি আগে থেকেই ঠিকঠাক ছিল। প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে কাউন্সিলর মনোনীত হওয়ার পর আজ শুক্রবার বিকেলে আমিনুল ইসলাম বুলবুল হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। তার কিছুক্ষণ পরই তাকে বোর্ড সভাপতি নির্বাচিত করেন বিসিবির পরিচালকরা।

ইতিহাসের ১৮তম বিসিবি প্রেসিডেন্ট হলেন আমিনুল। আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের আগস্টে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। এরপরই বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফারুক। ৯ মাসের মাথায় নতুন সভাপতি দেখল বিসিবি।

আমিনুল ছাড়াও নতুন করে পদে বসেছেন দুইজন বিসিবি পরিচালক। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

বিসিবি সভাপতির পদ নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে নানা গুঞ্জন। বাতাসে ভেসে বেড়াচ্ছিল, ফারুক আহমেদের জায়গায় বসতে যাচ্ছেন বুলবুল। গতকাল ফারুক জানিয়েছিলেন, তাকে বিসিবি সভাপতি হিসেবে সরকার আর দেখতে চায় না। তবে তিনিও পদত্যাগ না করার কথা গণমাধ্যমকে জানান।

ফারুক বিসিবিতে এসেছিলেন এসএসসি মনোনীত কাউন্সিলর হিসেবে। সেই এনএসসিরই ৮ পরিচালক গতকাল রাতে ফারুকের ওপর অনাস্থা এনে সংস্থাটিতে চিঠি দেন। তার পরেই বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে এনএসসি। এরপর বুলবুলের সামনে বিসিবি সভাপতি হওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যায়।

গতকাল রাতেই জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুলকে এনএসসি মনোনীত কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়া হয়েছিল। পরে তার কাউন্সিলরশিপ অনুমোদন করেন ক্রিকেট বোর্ডের পরিচালকেরা। এরপর আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের প্রথম এই টেস্ট সেঞ্চুরিয়ানকে বিসিবির পরিচালক পদে মনোনীত করা হয়। এরপর বিসিবির অন্যান্য পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন বুলবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category