সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি দখলমুক্ত করার দাবীতে চট্টগ্রামে মানববন্ধন

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি দখলমুক্ত করার দাবীতে চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধিঃ

রিয়াজ উদ্দিন বাজার মরিয়ম বশির মার্কেটের বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি আত্মসাৎ এবং বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কতিপয় আওয়ামী দোসরদের অপতৎপরতার বিরুদ্ধে মানববন্ধন পূর্ব বিক্ষোভ সমাবেশ আজ মঙ্গলবার ১৭ জুন বিকেলে চট্টগ্রাম নগরের চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিবি মরিয়ম ট্রাস্টি বোডের ব্যানারে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত পারিবারিক টাস্টির এই সম্পত্তির উপর বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে কতিপয় আওয়ামী দোসর ছালামত আলী, নুরুল কবির, আবুল কাশেম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিম গংরা সরকারি প্রভাব বিস্তার করে ট্রাস্টি বোর্ডের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা, অভিযোগ, শারিরীক নির্যাতনসহ বহুমাত্রিক হুমকি-ধমকি ও হয়রানীর মাধ্যমে ট্রাস্টির এই সম্পত্তি নিজেদের আয়ত্বে করে।

তারা বলেন, পরবর্তীতে এ বাপারে চট্টগামের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে, আদালত মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিশীল পরিবেশ বজায় রাখার নির্দেশনা দিলেও তারা আদালতের রায় উপেক্ষা করে তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে।

আরও পড়ুনঃ লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক: কোতোয়ালী থানার পুলিশের সফল অভিযান

বক্তারা, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি দখলমুক্ত করে আদালতের রায় বাস্তবায়নে সরকার ও প্রশাসনিক মহলের নিকট জোরদাবী জানান ।

বিবি মরিয়ম ট্রাস্টের প্রতিষ্ঠিত মাদ্রাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ মুহিব উল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে ট্রাস্টি বোর্ডের সদস্য মাহফুজুর রহমান, মো. রেজাউল করিম, মাহমুদ হাসান, মো. আলমগীর, মো. ইমন, মো. শাহজাহানসহ প্রমুখ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category