শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

বিজয়নগরে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার। তাছলিমা খন্দকার নুশরাত (স্টাফ রিপোর্টার)

Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বিজয়নগরে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার।

তাছলিমা খন্দকার নুশরাত (স্টাফ রিপোর্টার)

২০/০৮/২০২৬ খ্রি. বিকাল ১৬:০৫ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ অত্র থানাধীন ০২নং চান্দুরা ইউনিয়নের রামপুর এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ০৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করে।

অপর এক অভিযানে বিকাল ১৭.৩০ ঘটিকায় পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকা হতে ৩৯ (উনচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এছাড়াও আরেকটি অভিযানে বিকাল ১৭.৫৫ ঘটিকায় ০৫নং হরষপুর ইউনিয়নের হাজীপুর এলাকার ধৃত আসামির বসত ঘরের ভিতর হতে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। পৃথক আরেকটি অভিযানে রাত ২০.১৫ ঘটিকায় ১০নং পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া এলাকার ধৃত আসামির বসত ঘরের ভিতর হতে ০৬ (ছয়) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।উদ্ধারকৃত মাদকদ্রব্য সমূহ বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত কাশেমের বিরুদ্ধে ইতিপূর্বে ০২ টি মাদক মামলা, মনিরের বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিগনের নাম ও ঠিকানা:
১। মুরাদুল হক ভূইয়া
পিতা- মোঃ মকবুল হক ভূঁইয়া প্রকাশ মঞ্জু,সাং পাওন,থানা অষ্টগ্রাম, জেলা কিশোরগঞ্জ। ২,মোঃ কাশেম, পিতা-মৃত মনা মিয়া,সাং কামালমুড়া,থানা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া। ৩,মোঃ মনির হোসেন পিতা -মৃত মুর্তুজ আলী সাংহাজীপুর,থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। ৪,জাহেদা বেগম,স্বামীঃকালা মিয়া ফকির সাংকামালমুড়া,থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
এ-সংক্রান্তে বিজয়নগর থানায় পৃথক চারটি মাদক মামলা রুজু করা হয়েছে।


More News Of This Category