সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

রাজধানীর কলাবাগান থানার ১৭ নম্বর ওয়ার্ড ইউনিটের সভাপতি মোঃ শাহীনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ময়মনসিংহ ২৪নং ওয়ার্ড ছাত্রদলের বিরুদ্ধে। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে মোঃ শাহীন নামের এক ব্যক্তি এই অভিযোগ করেন। ভিডিওতে ওই ‘বিএনপি নেতা’কে নাকে-মুখে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

ভিডিও বার্তায় শাহীন জানান, গাড়ির হর্ন দেওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহে তাকে মারধর করা হয়। তিনি বলেন, আমি আমার বসকে নিয়ে এসেছি। সামান্য হর্ন দেওয়ার কারণে ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ছেলেরা আমার যে অবস্থা করেছে, সেটা ভাষায় প্রকাশযোগ্য নয়।

তিনি বলেন, আমার নেতা তারেক রহমান আপনি যদি ভিডিওটি দেখেন, গাড়িতে হর্ন দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ ২৪ নম্বর ওয়ার্ডের পোলাপান, ছাত্রদলের পোলাপান আমার কী অবস্থা করেছে দেখেন।

ওই ব্যক্তি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে বলেন, আমি বিএনপির ঢাকা কলাবাগান থানার ১৭ নম্বর ওয়ার্ড ইউনিটের সভাপতি মোঃ শাহীন। ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সোহাগ ভাই কোনো কথা না বলেই প্রথম এসে আমার মুখে হিট (আঘাত) করে। তার সঙ্গে আরও দুইজন ছেলে ছিল যাদের নাম আমি জানি না।

তিনি আরও বলেন, আমি আমার স্যারকে নিয়ে গাড়ি চালিয়ে স্যারের বাড়িতে এসেছিলাম। শুধু একটু হর্ন দেওয়ার জন্য এভাবে মারতে পারে না। শাহীন ভিডিও বার্তায় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্ট সবার কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

তবে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের দাবি, ঘটনার সময় ‘বিএনপি নেতা’ পরিচয় দেওয়া ওই ব্যক্তির গাড়িতে মহানগর কৃষকলীগের এক নেতা ছিলেন। যার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যাসহ দুটি মামলা রয়েছে। ঘটনার সময় গাড়ির হর্ন দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। পরে কৃষকলীগের ওই নেতাকে সেই গাড়িতে পাওয়া গেলে ওই ওয়ার্ডের ছাত্রদলের কর্মীদের সঙ্গে এ ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category