সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কমেট চৌধুরী

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী: / ৩৩ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী:

জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সফল পৌর মেয়র ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ।১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে খালেদা জিয়া জন্মগ্রহণ করেন।চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ।

তার বাবা স্কান্দার মজুমদার,মা বেগম তৈয়বা মজুমদার,পৈতৃক বিনাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব কৈশোর কেটেছে দিনাজপুরে।১৯৬০ সালের আগস্ট মাসে তৎকালীন সেনা কর্মকর্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় বেগম খালেদা জিয়ার।১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান ও ১৯৬৯ সালের ১২ আগস্ট আরাফাত রহমান কোকোর জন্ম হয়।

১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘাতকদের হাতে নিহত হন,এর পর পরই জিয়াউর রহমানের করা বিএনপির রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া।তিনি ১৯৮২ সালের ২ জানুয়ারী বিএনপির প্রাথমিক সদস্য হন,১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

আরও পড়ুনঃ গজারিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া

২০০১ সালের ১অক্টোবরের নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট নির্বাচনে জয়লাভের পর তৃতীয়বারের মতো সরকার গঠন করেন।২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ফখরুদ্দিন খালেদা জিয়াকে কারাবন্দি করে।২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাভোগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

পরিশেষে ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ও পাশাপাশি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category