রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline :
হাতিয়ায় বিএনপির অফিস ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণে দুজন নিহত আহত তিন টেকনাফ নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ‘সালে গ্রুপ’ নিয়ে উদ্বেগ মহাদেবপুরে পরাজিত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাত করে দৃষ্টান্ত স্থাপন করলেন নব নির্বাচিত এমপি ফজলে হুদা দেশের সর্বোচ্চ পৌনে ২লক্ষ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুনের নিরষ্কুশ বিজয় “বিদ্যুৎ ফাউন্ডেশন” এর চেয়ারম্যান বিদ্যুৎ চন্দ্র বর্মন এর বাণী নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা “ম্যানচেস্টার টু সিলেট বিমানের ফ্লাইট চালু রাখার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত দেশের শিক্ষার অগ্রগতি: প্রতি জেলায় “দেশবন্ধু” খেতাব প্রদান

বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২০২৬,
বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য এক যৌথ শুভেচ্ছাবার্তায় বলেন,
বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ সমর্থন লাভ করা একটি বড় অর্জন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দায়িত্ব ও প্রত্যাশার দ্বার উন্মোচন করেছে এবং গণতন্ত্র ফিরে এসেছে। একাত্তরের বিজয়কে ধরে রাখার জন্য ও পাকিস্তানের বিপক্ষে বাংলার জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাংলার জনগণের শুভবুদ্ধির উদয় হয়েছে। আমরা দেশবাসীকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। খবর আইবিএননিউজ ।
আমরা বিশ্বাস করি, জনগণের এই রায় দেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে এবং ন্যায়বিচার, সুশাসন ও অর্থনৈতিক অগ্রগতির পথে নতুন গতি সঞ্চার করবে। দেশের সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি, সংস্কৃতিক মুক্তি, বাকস্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্য জোরদারে নবনির্বাচিত নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে- এটাই আমাদের প্রত্যাশা।
বাংলাদেশ গণমুক্তি পার্টি গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সহযোগিতার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় স্বার্থে আমরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবো এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সচেষ্ট থাকবো।
আমরা আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানাই এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category