সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

বান্দরবানে আইএফআইসি ব্যাংকের ৪৯বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

মোহাম্মদ আকাশ ,বান্দরবান জেলা প্রতিনিধি:   / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

বান্দরবানে আইএফআইসি ব্যাংকের
৪৯বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি

৪৯বছর পেরিয়ে একসাথে, সমৃদ্ধির পথে এই প্রতিপাদ্য কে সামনে রেখে ০৮অক্টোবর- ২০২৫ইং বুধবার সকালে আইএফআইসি ব্যাংক পিএলসি বান্দরবান শাখা কর্তৃক ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।

আইএফআইসি ব্যাংক বান্দরবান শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মমতাজ উদ্দীন, বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের টিপু,বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আলী,বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মো:সৌরভ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বদিউল আলম প্রমূখ।

শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিম
বক্তব্যে বলেন, আইএফআইসি’র ৪৯ বছর পূর্তির এই গৌরবময় সাফল্যের জন্য ব্যাংকের সব সম্মানিত গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

তিনি বলেন, এ অর্জন সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টা, আস্থা ও সহযোগিতার ফলেই। ভবিষ্যতেও আইএফআইসি ব্যাংক তার সেবা, দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি উল্লেখ করেন, সরকারি-বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত আইএফআইসি ব্যাংক শাখা ও উপশাখা মিলিয়ে ১৪১৫টি আউটলেটের মাধ্যমে এবং ৬,০০০-এরও বেশি দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারী নিয়ে সারাদেশে জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে যা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত।

তিনি আরো বলেন, ব্যাংকটি গ্রাহকসেবার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে ভবিষ্যতের ব্যাংকিং আরো সহজ, নিরাপদ ও স্মার্ট হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিরা ও কর্মকর্তারা একসঙ্গে কেক কেটে ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্তটি উদযাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category