সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব এডভোকেট আব্দুল আজিজ সরকারের ইন্তেকাল

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫
বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব এডভোকেট আব্দুল আজিজ সরকারের ইন্তেকাল

চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিক, প্রগতিশীল নেতৃত্বের প্রতীক এবং মহান মুক্তিযুদ্ধের একজন সম্মানিত সংগঠক ও যোদ্ধা।

দীর্ঘ রাজনৈতিক জীবনে এডভোকেট আব্দুল আজিজ সরকার সততা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ছিলেন। তিনি শুধু একজন নেতা নন, ছিলেন একজন আদর্শবান সংগঠক, সমাজসেবক এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী অভিভাবকসুলভ রাজনৈতিক ব্যক্তিত্ব।

বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “জাতির এই শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার ছিলেন আমাদের দলের একটি অন্যতম ভিত্তি। তাঁর নেতৃত্ব, প্রজ্ঞা ও ত্যাগ বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুনঃ ফটিকছড়িতে খেজুর গাছের চারা রোপণ ও পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং অনুষ্ঠিত

তাঁর এই শূন্যতা অপূরণীয়।” এছাড়া, বিএসপি চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, “মরহুমের পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন”

মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকে দেশবাসীর নিকট মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category