সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের উদ্যোগে শহীদ জিয়ার মৃত্যু বার্ষিকীতে উত্তরবঙ্গে শিক্ষা সামগ্রী বিতরণ

Reporter Name / ৩৮ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের উদ্যোগে শহীদ জিয়ার মৃত্যু বার্ষিকীতে উত্তরবঙ্গে শিক্ষা সামগ্রী বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গত ৩০ মে শুক্রবার দিনব্যাপী উত্তরবঙ্গের নওগাঁ, বগুড়া , জয়পুরহাট, রংপুর ও নীলফামারীর বিভিন্ন বিহার ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি, চট্টগ্রাম মহানগর বিএনপির সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক রুবেল বড়ুয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের উদ্যোগে শহীদ জিয়ার মৃত্যু বার্ষিকীতে উত্তরবঙ্গে শিক্ষা সামগ্রী বিতরণ
বিহারগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী বিহার রংপুরের পীর গঞ্জের শাক্যমনি বৌদ্ধ বিহার, মহাবন বৌদ্ধ বিহার সাহাপুর, রংপুর বদর গঞ্জের কুড়াপাড়া নব শালবন বৌদ্ধ বিহার, জয়পুরহাটের পাঁচবিবির পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার অন্যতম।

এসব অঞ্চলের ৩০ টিরও বেশি বৌদ্ধ বিহারে এবং দুই হাজারের বেশি বৌদ্ধ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন বৌদ্ধ নেতা রুবেল বড়ুয়া। তিনি এসময় বৌদ্ধ বিহারের ও বৌদ্ধ পল্লীগ্রামের সমস্যা ঘুরে ঘুরে দেখেন এবং সমস্যা সম্বলিত বিহারের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন।

এছাড়াও রুবেল বড়ুয়া শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত হয়েই চট্টগ্রাম থেকে বৌদ্ধ জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে সুদূর উত্তরবঙ্গে পদার্পণ এবং বৌদ্ধ বিহার ও জনগোষ্ঠীর উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করতে চান বলে জানান।
এসময় তার সাথে সুশীল প্রিয় ভিক্ষসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা নেতৃবৃন্দ ও স্হানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category