বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Headline :
প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে ওয়াহেদপুর ইউনিয়নবাসী সহ মীরসরাই বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন চেয়ারম্যান। 🌙 পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌙 মধ্যে প্রাচ্য পরিস্থিতির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরো ৯ ফ্লাইট বাতিল করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারার আশ্রয় প্রকল্পের ঘরে ওড়নায় ঝুলন্ত মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা। বদলগাছীতে বিদ্যালয়ের পাশেই অবৈধ পুকুর খনন। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জমজমাট মেহেদী উৎসব। রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার। শুভেচ্ছা বার্তা। শুভেচ্ছা বার্তা। ঈদ উপলক্ষে চ্যানেল এস টিভিতে গাইলেন ঝালকাঠির কণ্ঠশিল্পী বাউল ছালমা।

বদলগাছীতে বিদ্যালয়ের পাশেই অবৈধ পুকুর খনন।

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সুবাস চন্দ্র, নওগাঁ প্রতিনিধিঃ

 

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের ৬৭নং বালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা ঘেঁষে অবৈধভাবে গভীর পুকুর খনন করার অভিযোগ উঠেছে। মাটি খনন করে বিভিন্ন ইটভাটায় বিক্রয় করায় বিদ্যালয়ের ভবনসহ সাধারণ শিক্ষার্থীরা চরম ঝুঁকির মুখে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা।

 

পরিস্থিতির ভয়াবহতা সরেজমিনে দেখা গেছে, ৬৭নং বালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একেবারে কোল ঘেঁষে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও ভূমি মালিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাটি খুঁড়ে গভীর পুকুর খনন করছে। বিদ্যালয়ের সীমানার খুব কাছে মাটি কাটায় মূল ভবনের ভিত্তি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ট্রাক চলাচলের কারণে ধুলাবালিতে পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়া ছোট ছোট শিশুরা যাতায়াতের সময় দুর্ঘটনার শিকার হওয়ার সার্বক্ষণিক আতঙ্কে রয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী পুকুর খনন নিষিদ্ধ হলেও এখানে নিয়মনীতির কোনো তোয়াক্কা করা হচ্ছে না।

স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, অবৈধভাবে এই মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। ট্রাক চলাচলের কারণে গ্রামের কাঁচা-পাকা রাস্তাগুলোও ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। তারা জানান, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও খননকারীরা প্রভাবশালী হওয়ায় কোনো কাজ হচ্ছে না।

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

বিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এই অবৈধ পুকুর খনন বন্ধ না করলে বর্ষা মৌসুমে বিদ্যালয়ের মাঠ ও ভবন ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category