মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী ধারাবাহিক প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আজ ০৬ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখে বগুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ।উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম প্রতিরক্ষা প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।বগুড়া জেলা আনছার ও ভিডিপি জেলাকমান্ডেনট মোঃসাদ্দাম হোসেন,সহকারী বগুড়া জেলা আনছার ও ভিডিপি কমান্ডেনট আয়না সহ বিভিন্ন উপজেলাআনসার ভিডিপি কর্মকর্তা বৃন্দ। উপস্থিত ছিলেন। বগুড়া জেলায় প্রাথমিকভাবে ভোটকেন্দ্রে মোতায়েনের জন্য মনোনীত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশগ্রহণ করেন।
বগুড়া জেলার নির্বাচন প্রস্তুত উপস্থিত সদস্যদের জন্য। বাহিনীর সমন্বিত, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর নির্বাচন প্রস্তুতি আরও সুদৃঢ় রূপ লাভ করে।সমাবেশেদিকনির্দেশনামূলক বক্তব্যে মহাপরিচালক মহোদয় বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারাদেশে ৫ লক্ষ ৬০ হাজারের অধিক আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হবে। তিনি এ নির্বাচনকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় মাঠপর্যায়ে সবচেয়ে দায়িত্বশীল ও জোরালো ভূমিকা পালন করবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বাহিনীর ভাবমূর্তি ও জনআস্থা অটুট রাখতে তিনি সদস্যদের প্রতি সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। প্রত্যেক সদস্যকে বাহিনীর পোষাক-পরিচ্ছদ ও সরঞ্জামাদি যথাযথভাবে ব্যবহার, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের পূর্বে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন এবং ভোটকেন্দ্রে উদ্ভূত যেকোনো তাৎক্ষণিক অপ্রতিকর পরিস্থিতি নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমে দ্রুত রিপোর্টিং নিশ্চিত করার নির্দেশ দেন।
এছাড়াও তিনি জানান, প্রথমবারের মতো বাহিনীর ডাটাবেজ ভিত্তিক নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে শারীরিকভাবে সক্ষম, যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য-সদস্যাদের যাচাই-বাছাই করে মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, যা নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করেছে। দায়িত্ব পালন শেষে সদস্যদের নির্বাচনী ভাতা দ্রুত ও স্বচ্ছভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রেরণ নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পেশাদারিত্ব, শৃঙ্খলা ও প্রযুক্তিনির্ভর প্রস্তুতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্যাপক সদস্য মোতায়েন, আধুনিক মনিটরিং ব্যবস্থা, স্বচ্ছ যাচাই-বাছাই ও দায়িত্বশীল দিকনির্দেশনার মাধ্যমে বাহিনী একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মকভাবে প্রস্তুত। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষায় আনসার ভিডিপির এই সুসংগঠিত প্রয়াস জাতির আস্থা ও প্রত্যাশাকে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত করে।