শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline :
ভবেরচরে ফুটওভার ব্রিজ দখলমুক্তে হাইওয়ে পুলিশের অভিযান। উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। প্রখ্যাত কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী মহোদয় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল। মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত। পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কবি মাহমুদুল হাসান নিজামী কেন রংপুরে গিয়েছিলেন?। অস্তিত্ব রক্ষায় কৌশল অবলম্বন । সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক।

বগুড়ায় সারিয়াকান্দি উপজেলায় নিজ বাড়ির গেইটের সামনে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মোঃ রানা মিয়া,বগুড়া জেলা প্রতিনিধিঃ  / ২৯ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

মোঃ রানা মিয়া,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ায় বাড়ির গেইটের সামনে থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) সকালে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুরের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে৷

নিহত ওই যুবকের নাম সজীব মিয়া। তিনি ওই এলাকার শরিফ উদ্দিনের ছেলে। তার কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কারণে মৃত্যু তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বগুড়া সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম।

আরও পড়ুনঃ নিরবে না,সাহসের সাথে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান!

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে এইচএসসি পাশ করার পর সজীব মিয়া নেশার জগতে প্রবেশ করে৷ গতকাল রাতেও নেশা করার জন্য পাগলামি করে সজিব। রবিবার সকালে সজীবের বাবা নামাজ পড়তে বের হওয়ার সময় সজীবকে গেইটের সামনে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে৷

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, সজীব মিয়া নামে এক যুবকের মরদেহ তারই বাড়ির গেইটের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। কপালে জখমের চিহ্ন আছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category