সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

বগুড়ায় পাম্পকর্মীকে হত্যা আসামী রতনের হাতুড়ির আঘাতেই মৃত্যু

বগুড়া প্রতিনিধিঃ / ৬৩ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া শহরের দত্তবাড়ী এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবাল (২৬) হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সহকর্মী রতন স্বীকার করেছে, মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাতে ইকবালকে হত্যা করেছে সে।

এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে ইকবালকে ক্যাশ টেবিলে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, ঘটনার সময় ইকবাল ও রতন রাতের শিফটে দায়িত্বে ছিলেন। হত্যার পর রতন পলাতক হয়। রবিবার সকালে অন্যান্য কর্মচারীরা ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন।

গ্রেপ্তারের পর রতন দাবি করে, পেট্রোল পাম্পে তেল চুরির মিথ্যা অপবাদ দেয়ার জেরেই সে ক্ষিপ্ত হয়ে ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে।

আরও পড়ুনঃ জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের সঠিক জবাব দেওয়া হবে , অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, “ইকবালের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত রতনকে আটক করা হয়েছে এবং তার দেওয়া স্বীকারোক্তি খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।”

এ ঘটনায় সিআইডি, পিবিআই ও ডিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category