শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline :
খুলনায় এলপিজি বাজারে নৈরাজ্য: নির্ধারিত দামের চেয়ে বেশি নিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা। ( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )। ভবেরচরে ফুটওভার ব্রিজ দখলমুক্তে হাইওয়ে পুলিশের অভিযান। উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। প্রখ্যাত কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী মহোদয় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল। মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত। পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কবি মাহমুদুল হাসান নিজামী কেন রংপুরে গিয়েছিলেন?। অস্তিত্ব রক্ষায় কৌশল অবলম্বন ।

বগুড়ার গাবতলীতে নারুয়ামালা প্রথমা ছেও এলাকায় চাঁদা দাবি কেন্দ্র করে অসহায় ভূমিহীন বেদে পল্লিতে হামলা

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

আরাফাত রহমান
স্টাফ রিপোর্টার: বগুড়া গাবতলী উপজেলা নারুয়ামালা ইউনিয়নের প্রথমা ছেও এলাকায় চাঁদা দাবি কেন্দ্র করে অসহায় ভূমিহীন বেদে পল্লিতে হামলা ছুরিকাঘাতে শাকিল (২৫) নামে এক সাপুড়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করছেন গাবতলী মডেল থানার (ওসি) আনিছুর রহমান।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ৩-টার দিকে হামলার প্রাথমিক সূত্রপাত হয়। পরে বুধবার সকালেও স্থানীয় একদল দুর্বৃত্ত বেদে পল্লিতে ঢুকে হামলা চালালে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, রাতের শেষে কিছু লোকজনকে বেদে পল্লির দিকে যেতে দেখি। সকালে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় কয়েকজন পড়ে আছে। আমরা দ্রুত তাদের হাসপাতালে পাঠাই, কিন্তু শাকিল পথেই মারা যায়।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।

তবে হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category