সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ফ্রান্স হামাস প্রকাশিত জিম্মিদের ভিডিও ‘ঘৃণ্য’ বলে নিন্দা জানিয়েছে

ডেস্ক রিপোর্টঃ / ৮৫ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ডেস্ক রিপোর্টঃ

হামাসের সশস্ত্র শাখা এবং আরেকটি ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী কর্তৃক পোস্ট করা গাজায় আটক ইসরাইলি জিম্মিদের ভিডিওগুলোকে ‘ঘৃণ্য’ বলে শনিবার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জোঁ-নোয়েল বাহো ।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।বাহো এক্স-এ এক পোস্টে হামাস গাজায় ৬৬৬ দিন ধরে আটক ইসরাইলি জিম্মিদের ঘৃণ্য, অসহনীয় ছবি প্রকাশের নিন্দা জানিয়েছেন।

তিনি পোস্টে লিখেছেন, ‘তাদের অবশ্যই শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে’। হামাসকে নিরস্ত্র করতে হবে এবং গাজা শাসন থেকে বাদ দিতে হবে।’

তিনি গাজার জনগণের কাছে বিপুল পরিমাণে মানবিক সহায়তা সরবরাহেরও আহ্বান জানিয়েছেন ওই পোস্টে।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা শুক্রবার এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ইসরাইলি ওই জিম্মিকে একটি সরু কংক্রিটের সুড়ঙ্গের ভেতরে দেখা গেছে।

বৃহস্পতিবার, ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা হামাসের ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামলার সময় অপহৃত এক ইসরাইলি-জার্মান জিম্মির একটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওগুলো প্রকাশের ফলে ইসরাইলিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ সিবিআইইউ’র আইন বিভাগের চেয়ারম্যান হলেন জামালগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক গোলাম মওলা

ইসরাইলের শীর্ষ জেনারেল, সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির শনিবার সতর্ক করে বলেছেন, যদি আলোচনার মাধ্যমে দ্রুত জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে গাজায় যুদ্ধ বন্ধ হবে না।

২০২৩ সালের হামলায় মোট ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। এর মধ্যে এখনও ৪৯ জন গাজায় বন্দি আছে। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এদের মধ্যে ২৭ জন ইতোমধ্যেই নিহত হয়েছে।

সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে করা হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হামাসের হামলায় ১হাজার ২শ’ ১৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সেনাবাহিনীর মতে, গাজায় স্থল সেনা পাঠানোর পর থেকে মোট ৮শ’ ৯৮ জন ইসরাইলি সেনাও নিহত হয়েছে।

জাতিসংঘের মতে, হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসরায়েলের অভিযানে গাজায় কমপক্ষে ৬০ হাজার ৩শ’ ৩২ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category