সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ফেসবুকে প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কটূক্তির দায়ে গ্রেপ্তার ১

Reporter Name / ৪৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীসহ দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের বিভিন্ন ছবি বিকৃত করে কটূক্তি করার অভিযোগে আমির হোসেন পাটোয়ারি (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নোমান হোসেনের (৩৮) তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতে আমিরকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। আমির লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার যাদিয়া এলাকার মৃত মোহাম্মদুল্লাহ পাটোযার ছেলে। সে ঢাকায় মুগদা সামাদ টাওয়ারে বসবাস করতো। মামলার এজহারে স্বেচ্ছাসেবক লীগ নেতা উল্লেখ করেন, আমির হোসেন তার ব্যবহৃত মোবাইল নং-০১৭১১ ২০৪৯৫৯ হতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি অসরৎ ঐড়ংংধরহ হতে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী এলাকার ১০ তলা বিল্ডিং সংলগ্ন এএইচ কার্গো সার্ভিস নাম ব্যবসা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীসহ নানা গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি এডিট করে কুরুচিপূর্ণ বক্তব্য যোগ করে শেয়ার করেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, তাঁর স্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি এডিট করেও নানা কুরুচিপূর্ণ মন্তব্য করে শেয়ার করেন। প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীসহ দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের বিভিন্ন এডিট করা আজেবাজে ছবি ও মানহানিকর পোষ্ট শেয়ার করে আইনশৃঙ্খলা পরিস্থিতরি অবনতি ঘটিয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বলেন, প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং পুলিশকে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করার অভিযোগে আইসিটি অ্যাক্টে একটি মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে রাতেই তাকে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে রাতেই আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category