সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ফেনীতে অস্ত্রসহ ৫ মামলার আসামি আটক

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
ফেনী

ফেনী প্রতিনিধিঃ

ফেনী সদর উপজেলার শর্শদিতে পিস্তলসহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটক ব্যক্তির নাম আবদুর রহিম রোমান (৪৫)। তিনি সদর উপজেলার জাহানপুর গ্রামের সৈয়দ আলী হাজী বাড়ির আবদুল গণির ছেলে।

শুক্রবার দুপুরে মধ্যম ফতেহপুরের খন্দকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সন্দেহ হলে তারা রোমানকে আটক করে দেহ তল্লাশি করেন। তল্লাশিতে একটি অবৈধ পিস্তল পাওয়ার পর উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করেন।

আরও পড়ুনঃ কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ দোকান পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষতি

খবর পেয়ে পুলিশ ৯৯৯-এ কলের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে রোমানকে আটক করে থানায় নিয়ে যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘আটক রোমানের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে অন্তত পাঁচটি মামলা রয়েছে।’

গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category