বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ফেইসবুক নেশা – তাছলিমা আক্তার মুক্তা

তাছলিমা আক্তার মুক্তা
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ফেইসবুক নেশা

তাছলিমা আক্তার মুক্তা

কদিন আগেও ছিলাম ভালো
ফোন ছিলোনা হাতে ,
সবাই সবার কাছের ছিলাম
খোঁজ খবরের সাথে ।

হঠাৎ করেই চলে এলো
সবার হাতে ফোন ,
আস্তে আস্তে দূরত্ব বাড়লো
পর হলো প্রিয়োজন ।

বাবা মায়ের লই’না খবর
খোঁজ করিনা ভাই-বোনে ,
স্বামীকেও আর দেইনা সময়
সময় দেইনা সন্তানে ।

জাদুর মোবাইল হাতে পেয়ে
ছাড়লাম লেখা লেখি ,
সকল কিছু ছেড়ে দিয়ে
ফেইসবুক শুধু দেখি ।

আরও পড়ুনঃ রাজবাড়ীর পাংশায় গলায় ফাঁস দিয়ে তরুনীর আত্মহত্যা

মোবাইল ফোনের নেশায় পড়ে
জীবন জীবীকা শেষ ,
পড়াশোনার বাচ্চা গুলো আজ
ইউটিউবে গড়েছে দেশ ।

ইউটিউব দেখে টিকটক করে
ভাইরাল হতে চায় সবে ,
মানবিকতা এখন হুমকির মুখে
আমাদের সন্তানের কি হবে ?

উড়া ধোড়া পোস্ট দেখে
ফেইসবুক নেশায় পড়ি,
ফেইসবুকে আছে সোনার হরিণ
আর টাকা কাঁড়ি কাঁড়ি ।


More News Of This Category