সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ফুলপুরের ধর্ষন মামলার একআসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ময়মনসিংহ

মকবুল হোসেন, সিনিয়র রিপোর্টারঃ  / ৯০ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

মকবুল হোসেন, সিনিয়র রিপোর্টারঃ

ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী মোঃ সজিব মিয়া(১৮) কে গ্রেফতার করেছে ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর মেয়েকে গত ইং ০৫/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ০৭.৫০ ঘটিকার সময় ২নং আসামী সজিব মিয়া (১৮) মোবাইল নম্বরে ফোন করে বলে তোমার চাচাতো ভাই ছাব্বিরের কাছে সাউন্ড বক্স কিনার জন্য যে টাকা দিয়েছিলে ছাব্বির সাউন্ড বক্স কিনে আমার কাছে দিয়েছে আমি টিউবওয়েলের কাছে রেখে গেলাম বলে ফোন কেটে দেয়।

ভিকটিম সাউন্ড বক্স নেয়ার জন্য টিউবওয়েল পাড়ে গিয়ে খোঁজাখুঁজি করতে থাকলে এজাহার নামীয় ২ নং আসামী সজিব মিয়া পিছন দিক থেকে আসিয়া তার দুই হাত দিয়ে ভিকটিমের মুখ চেপে ধরে এবং ১নং আসামী বাদীর মেয়েকে জোরপূর্বক একটি পরিত্যক্ত মেশিন ঘরের সামনে নিয়ে বাদীর মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ২নং আসামী সজিব মিয়াও আমার মেয়েকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে ধর্ষণ করার চেষ্টা করে। উপরোক্ত ঘটনায় বাদী ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় একটি ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ বড়ইকান্দি ভাটেরচর গ্রামে রাস্তাঘাটের বেহাল দশা, যুবসমাজের উদ্যোগে সাময়িক সমাধান

যার মামলা নং-০৩, তারিখ: ০৭/০৫/২০২৫খ্রি. ধারা-৯(১), ৯(৪)(খ)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং ২০২০)। মামলা রুজুর পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ০৮ আগষ্ট ২০২৫ খ্রি. অনুমান ০০:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা হতে ফুলপুর থানার ধর্ষণ মামলার এজাহার নামীয় ২ নং আসামী সজিব মিয়া(১৮), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category