সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

প্রাইভেট এডুকেশন সোসাইটি সেরা সংগঠন সম্মাননায় ভূষিত

 চট্টগ্রাম থেকে : / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম থেকে :

শিক্ষা বিস্তার, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রাইভেট এডুকেশন সোসাইটি “সেরা সংগঠন সম্মাননা স্মারক-২০২৫” অর্জন করেছে। গতকাল চট্টগ্রামে আয়োজিত অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে “সমন্বয় ও স্বীকৃতি সভা-২০২৫” এ এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ সমাজের বিভিন্ন স্তরের গুণীজন, শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং মানবিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রাইভেট এডুকেশন সোসাইটির শিক্ষা ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান ও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মানবিক সংগঠনের কার্যক্রম সমাজের জন্য অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি এগিয়ে আসে তবে আমরা সবাই মিলে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

এসময় তিনি মানবকল্যাণ ও শিক্ষা বিস্তারে সকলকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি মনে করেন, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডকে সমান্তরালভাবে এগিয়ে নেওয়ার মাধ্যমেই একটি জাতিকে আলোকিত ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া সম্ভব।

আরও পড়ুনঃ ট্রাভেল জোনের ইউএসবাংলার বেস্ট পার্টনার অ্যাওয়ার্ড অর্জন

অনুষ্ঠানে আরও বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজসেবায় অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের স্বীকৃতি স্মারক প্রদান করা হয়। আয়োজক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে যারা নিঃস্বার্থভাবে মানবকল্যাণে কাজ করছেন, তাঁদের প্রতি এই স্বীকৃতি মূলত কৃতজ্ঞতার প্রকাশ।

অনুষ্ঠান শেষে প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও শিক্ষা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category