রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রথম সেশনে শান্ত-মুশফিকের ব্যাটে আশা দেখছে বাংলাদেশ

Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
প্রথম সেশনে শান্ত-মুশফিকের ব্যাটে আশা দেখছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ

পঞ্চাশের আগেই টপ অর্ডার হাওয়া হয়ে গিয়েছিল বাংলাদেশের। দুই ওপেনার এনামুল হক বিজয়, সাদমান ইসলাম আর তিনে নামা মুমিনুল হককে বিদায় নিতে দেখেছিল ম্যাচের শুরুর দেড় ঘণ্টার ভেতরই।

তবে এরপরও প্রথম সেশনটা কিছুটা আশা নিয়ে শেষ করেছে সফরকারীরা, তার কারণ নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম। দুজনের জুটিতে আর কোনো বিপদ ছাড়াই প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ।

উইকেটটা খটখটে শুকনো। একটা বিপদ হতে পারত গলের আকাশে মেঘ থাকলে। তবে তাও ছিল না। তাই এমন উইকেটে প্রথম দিনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি অধিনায়ক শান্ত।

তবে উইকেট আর কন্ডিশন যতই ব্যাটিং বান্ধব হোক, ব্যাটিংটা তো যুতসই হওয়া চাই! সেটা আর হলো কই? সে কারণেই তো পঞ্চাশের আগেই টপ অর্ডারের তিন ব্যাটারকে খোয়াতে হলো!

শুরুটা হলো এনামুল হক বিজয়কে দিয়ে। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে তিনি জিম্বাবুয়ে সিরিজে জায়গা করে নিয়েছিলেন দলে। দ্বিতীয় ম্যাচে একটা ইনিংসই খেলার সুযোগ পেয়েছিলেন। সেখানে ৩৯ রান করে দলে জায়গা পাঁকা করেন তিনি।

খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষেই বড় রান হয়নি, সেই তিনি আজ বড় কিছু করতে পারেননি। তাকে সেট আপ করে সামনের পায়ে এনে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন আসিথা ফার্নান্দো। ১০ বল খেলে তিনি রানের খাতা না খুলেই বিদায় নেন।

এরপরের পালা সাদমানের। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন, সে ধারাটা শ্রীলঙ্কাতেও টানতে ব্যর্থ হন তিনি। ইনিংসের ১৬তম ওভারে তিনি শিকার বনে যান অভিষিক্ত স্পিনার থারিন্দুর। তিনিও সামনের পায়ে খেলার দোষেই উইকেটটা খোয়ালেন। বল নিচু ছিল, খানিকটা টার্নও ছিল, তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে, ধনাঞ্জয়া ডি সিলভার হাতে জমা পড়ে বলটা।

আরও পড়ুনঃ সিরাজগঞ্জে স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় বন্ধুকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

এনামুলের বিদায়ের পর থেকে দারুণ আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন মুমিনুল। ২২ রানে থারিন্দুর বলে একবার জীবনও পেয়েছিলেন ধনাঞ্জয়ার হাত থেকে। ২৯ রানে সেই থারিন্দুকে আবারও লেট কাট করতে চেয়েছিলেন মুমিনুল, তবে এবার আর ভাগ্যটা সঙ্গ দেয়নি তাকে। ৪৫ রানে বাংলাদেশ তাদের তৃতীয় উইকেট হারিয়ে বসে।

এরপর দলটা তাকিয়ে ছিল অধিনায়ক শান্ত আর মুশফিকের ব্যাটের দিকে। দুই অভিজ্ঞ ব্যাটার দলকে নিরাশ করেননি। দুজন মিলে ৭১ বলে ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন চতুর্থ উইকেটে। দুজনেই এসময় খেলেছেন ইতিবাচক ক্রিকেট।

৩ চার আর ১টি ছয়ে ২৫ রান করেছেন শান্ত। ওপাশে মুশফিক নিয়মিত স্ট্রাইক বদলে রান করেছেন ২০। দুজন মিলে প্রবাথ জয়াসুরিয়াকে সামলেছেন বেশ বুঝে শুনে, তবে অনভিজ্ঞ থারিন্দুর বিপক্ষে দ্রুত রান তোলার চেষ্টা করেছেন। আর তাতেই দুজন দারুণ সেট হয়ে গেছেন উইকেটে। সেশন শেষ করেছে ৩ উইকেট খুইয়ে ৯০ রান তুলে।

দুজনের ব্যাটে চড়ে প্রথম সেশনটা শ্রীলঙ্কার একার হতে দেয়নি বাংলাদেশ। এবার দ্বিতীয় সেশনে আধিপত্যটা নিশ্চয়ই আরও বাড়াতে চাইবে সফরকারীরা।


More News Of This Category