শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Headline :
বিশেষ বিজ্ঞপ্তিঃ- প্রতিশ্রু জনসেবারতিতে এগোচ্ছেন বুলু, ঢাকা যাত্রাবাড়ী: আবাসিক হোটেলে দেহ ব্যবসা, প্রমাণ সাংবাদিকের কাছে। *রূপসার ঘাটভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জুয়েল রানার লড়াই*। ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার করতে চায় সরকার- তথ্য ও সম্প্রচারমন্ত্রী গজারিয়ায় তেলের কৃত্রিম সংকটের অভিযোগে জনদুর্ভোগ চরমে, পাম্পে দীর্ঘ লাইন আমরা মানবতার সেবক, সেবাই আমাদের পরিচয়- এ. এস. মাসুদুল করিম মাসুদ জমির মাটি কাটা বন্ধে অভিযান, জরিমানা আদায় : ডেকু জব্দ জমির মাটি কাটা বন্ধে অভিযান, জরিমানা আদায় : ডেকু জব্দ ভোটের অধিকার বাস্তবায়ন কারা করেছিল লক্ষ্য করুন তিনি হইলেন জনাব এডভোকেট এ এন এম ঈসা সাবের নেতৃত্বে তিনি একজন দেশ বন্ধু দেশপ্রেমিক লোক।

প্রতিশ্রু জনসেবারতিতে এগোচ্ছেন বুলু,

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার দোয়া কামনা( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )তেরখাদা উপজেলার ৫ নম্বর তেরখাদা সদর ইউনিয়নকে আধুনিক ও পরিকল্পিত একটি মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করতে চান উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবার মান বাড়িয়ে ইউনিয়নটিকে একটি অনুসরণযোগ্য অঞ্চলে পরিণত করাই তার প্রধান লক্ষ্য।সম্প্রতি একান্ত আলাপে তিনি জানান, ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চান তিনি। এ জন্য সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ব্রিজ-কালভার্ট নির্মাণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তার অগ্রাধিকারে রয়েছে।তিনি বলেন, “গ্রামের কাঁচা সড়কগুলো পাকা করা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সময়োপযোগী করে গড়ে তোলার মাধ্যমে একটি সমন্বিত উন্নয়ন কাঠামো দাঁড় করাতে চাই।”স্থানীয়দের কাছে একজন সমাজসেবক হিসেবে পরিচিত ফখরুল ইসলাম বুলু দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করছেন। ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র ও দিনমজুর শ্রেণির মানুষকে সহায়তা করার মাধ্যমে এলাকায় তিনি আস্থা অর্জন করেছেন।শিক্ষাক্ষেত্রেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। তেরখাদা সদর এলাকার চিত্রা মহিলা ডিগ্রি কলেজে লাইব্রেরি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনায় যুক্ত থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।তার রাজনৈতিক জীবন শুরু ছাত্রদলের মাধ্যমে। পরে তিনি উপজেলা যুবদলের সভাপতি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।ফখরুল ইসলাম বুলু আরও বলেন, “রাজনীতি, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড এই তিনটি ক্ষেত্রের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, সম্মিলিত উদ্যোগ থাকলে তেরখাদা সদর ইউনিয়নকে একটি আদর্শ মডেলে রূপ দেওয়া সম্ভব।”চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি তেরখাদা সদর ইউনিয়নবাসীসহ সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category