রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

পুতব গাছের চারা কলমেঃ মোহাঃ মওলা বক্‌স

Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

পুতব গাছের চারা-
কলমেঃ মোহাঃ মওলা বক্‌স

ধরার বুকে রাখবো সবুজ ধরে
ফুলে ফুলে যাবে ধরা ভরে
কাটবে জীবন সুখে,
কাটবো না গাছ পুতব নতুন চারা
যত্ন করলে যাবে নাকো মারা
ফুটবে হাসি মুখে।

ধরার বুকে গাছ লাগালে সবে
অক্সিজেনের অভাব নাহি হবে
জ্বালানি হয় পাতা,
গাছ-গাছালি দেবে প্রাণের বায়ু
মানবজাতির বেড়ে যাবে আয়ু
বৃক্ষ আসল দাতা।

আরও পড়ুনঃ নোংরা দৃষ্টি- হালিমা সুলতানা

বৃক্ষ বিনে উষ্ণতা হয় দেশে
নানান রকম দুর্যোগ আসে শেষে
নামে আঁধার কালো।
ধরার বুকে সবুজের হোক মেলা
সতেজতায় কাটুক সারা বেলা
ধরা থাকুক ভালো।

পাখ-পাখালি গাছে বাসা করে
মৌমাছিরা মধু চাকে ধরে
মধু পায় তো কাছে,
এসো সবাই বৃক্ষ রোপন করি
সবুজ নিধন আইন দিয়ে ধরি
ঔষধ মিলে গাছে।

গণিত শিক্ষক, মিরপুর, কুষ্টিয়া।

 


More News Of This Category