সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

পাঁচবিবি সীমান্তে নেশার ইঞ্জেকশন উদ্ধার করেছে বিজিবি

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫
পাঁচবিবি সীমান্তে নেশার ইঞ্জেকশন উদ্ধার করেছে বিজিবি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউপির কয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২’হাজার পিস নেশা জাতীয় কুপিজেসিক ইঞ্জেকশন সহ এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত মাদককারবারি উপজেলার কয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে সাগর আহমেদ (২৭)। জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনে কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদক সহ সাগরকে আটক করে। মাদকগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩’লক্ষ টাকা বলে জানায় বিজিবি।

কয়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাঈম হোসেন বলেন, ভারত থেকে অবৈধ পথে মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদ আমাদের নিকট আসে।

এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কয়া সীমান্তে ২৮১/৪৭ পিলার এলাকার ৪’শ গজ দেশের অভ্যন্তরে পাকারাস্তা এলাকা থেকে কয়েকটি পলিথিন ব্যাগে মোড়ান অবস্থায় মাদকগুলো উদ্ধার করে ক্যাম্পের সদস্যরা। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাগরকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category