সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

পাঁচবিবিতে আদিবসী যুবকের আত্মহত্যা

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
পাঁচবিবিতে আদিবসী যুবকের আত্মহত্যা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রুপাপুর গ্রামের বিজয় তিগ্যার ছেলে বৈদ্যনাথ তিগ্যা (৪৪) আদিবাসী যুবক বিষ পানে আত্মহত্যা করেছে। গত (১৭ জুন) মঙ্গলবার বৈদ্যনাথ আত্মহত্যা করেন।

মৃত বৈদ্যনাথের স্ত্রী ববিতা রানী বলেন, ১৫ বছর আগে আমাদের বিয়ে হয়েছে সংসারের এক ছেলে এক মেয়ে আছে। বিয়ের পর থেকেই আমার স্বামী বিভিন্ন ধরনের নেশা করত।

তিনি আরো বলেন, আমাদের ধর্মীয় উৎসব বা অনুষ্ঠানে আগত মেহমানদের মাঝে পচানী বা চোলাই মদ পরিবেশন করা হয় । মেহমানদের মাঝে যে যতো বেশি এসব পরিবেশন করতে পারে তারা মনে করে সমাজে তত বড়লোক।

ববিতা আরো বলেন, বেশকিছু দিন থেকে সারাক্ষণ নেশার উপর থাকত আর বাড়িতে অশান্তির সৃষ্টি করত। ঘটনার দিন আমি দাদার বিয়ে খাওয়ার জন্য বাবার বাড়ি নওগাঁর গোবরচোপায় ছিলাম দুর সংবাদ শুনে এসেছি।

আরও পড়ুনঃ র‌্যাব পরিচয়ে নগদের প্রতিনিধির কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

সাবেক স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ জানায়, গত ১৭’ই জুন বিকালে বৈদ্যনাথ জমিতে কীটনাশক প্রয়োগের কথা বলে রতনপুর বাজার থেকে কীটনাশক ক্রয় করে পান করে। তিনি আরো বলেন, বাবার সাথে ঝগড়া বাকবিতন্ডা করে সে বাড়ি থেকে বেরিয়ে যায়।

সেদিন কীটনাশক পানের আগে বৈদ্যনাথ এলাকার মুচিপট্টি থেকে চোয়ানি পান করেছিল। পরবর্তীতে অসুস্থ্য হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

পরে পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category