রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত -১ জন

Update : রবিবার, ২৬ মে, ২০২৪

মোঃ হামিদুর রহমান লিমন, ক্রাইম রিপোর্টার:-

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের সহযোগী নিহত হয়েছেন। ২৬ মে রোববার সকালে উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া (ডাকঘর) নামক এলাকায় এ
দুর্ঘটনা ঘটে।
জানা যায় নিহত সুমন মিয়া (৪০) পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের হায়দার মিয়ার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, রবিবার সকালে গাইবান্ধা থেকে অরিন পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি ডাকঘর নামক এলাকায় পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসটির হেলপার সুমন মিয়া মারা যান। তবে এ ঘটনায় আর কেউ আহত হয়নি।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটির হেলপারের মরদেহ তাঁর স্বজনেরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।


More News Of This Category