সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

পলাশবাড়ীতে বালতির পানিতে পড়ে দুই বছ‌রের শিশুর মৃত্যু

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫
পলাশবাড়ীতে বালতির পানিতে পড়ে দুই বছ‌রের শিশুর মৃত্যু

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে বীজ ধান ভিজানোর বালতির পানিতে পড়ে সালমান ফারসি (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন ২০২৫) সকালে নিজ বাড়িতে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত সালমান ফারসি ওই গ্রামের মানিক মিয়ার পুত্র।

আরও পড়ুনঃ জয়পুরহাটে ছাত্রদের নিকটে মাদক বিক্রি, সেনাবাহিনীর অভিযানে আটক- ৩

পরিবার সূত্রে জানা যায়, সকাল বেলায় বাড়ির আঙিনায় রাখা ধান ভিজানোর বালতির পাশে খেলছিল ছোট্ট সালমান। পরিবারের সদস্যরা কিছু সময়ের জন্য তার প্রতি নজর না দেওয়ায় শিশুটি অসাবধানতাবশত বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে বালতিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই শিশুটির পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category