শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Headline :
খুলনায় এলপিজি বাজারে নৈরাজ্য: নির্ধারিত দামের চেয়ে বেশি নিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা। ( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )। ভবেরচরে ফুটওভার ব্রিজ দখলমুক্তে হাইওয়ে পুলিশের অভিযান। উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। প্রখ্যাত কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী মহোদয় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল। মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত। পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কবি মাহমুদুল হাসান নিজামী কেন রংপুরে গিয়েছিলেন?। অস্তিত্ব রক্ষায় কৌশল অবলম্বন ।

নীরবে প্রতিশোধ নেওয়ার চাইতে উত্তম আর কিছু হতে পারে না। কারো ন্যূনতম ক্ষতিসাধন না করেই আপনি চরম প্রতিশোধ নিতে পারেন! যেমন-

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

১. চুপ থেকে কাজের মাধ্যমে নিজের উন্নতিটা দেখিয়ে দিন। নিজেকে বদলান- উন্নতি করুন, যেটা দেখে অন্যেরা দূর থেকে হা-হুতাশ করবে। আপনার ইতিবাচক পরিবর্তনই হোক আপনার প্রতিশোধ নেওয়ার উপায়!

২. আপনাকে যারা অতীতে অবহেলা/উপেক্ষা করেছে, সেটাই যেন কোনো এক সময় তাদের অনুশোচনার কারণ হয়। মানুষ তখনই চরম শিক্ষা পায়- যখন দেখে যাকে সে অবহেলা করেছে, সেই মানুষটা তাকে ছাড়াই আরো ভালো আছে!

৩. তর্ক-ঝগড়া এড়িয়ে সম্পূর্ণ নীরবতা পালন করুন।কেউ যদি আপনাকে কষ্ট দেয়, তাকে গুরুত্ব দেবেন না কিংবা ন্যূনতম প্রতিক্রিয়াও দেখাবেন না। উপেক্ষা হলো প্রতিশোধের সবচেয়ে মারাত্মক অস্ত্র!

৪. কেউ অবহেলা করলে আপনার নীরব প্রতিশোধ হলো তাকে আর আপনার আবেগের ওপর ভর করে বাঁচতে না দেওয়া। সেই সম্পর্ক, সেই মানুষ, সেই স্মৃতি থেকে নিজেকে মানসিকভাবে সরিয়ে নিন!

৫. নিজের জীবন এতো সুন্দর করে সাজিয়ে নিন যাতে অন্যেরা ফিরে তাকাতে বাধ্য হয়। আপনার হাসি, স্থিরতা, সুকর্ম, সফলতা ইত্যাদি তাদেরকে বুঝিয়ে দেবে- এই মানুষটাকে হারানো ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল!

৬. নিজের সম্মান আর সীমা পরিষ্কার করুন- আগে যেখানে “হ্যাঁ” বলতে বাধ্য হতেন, এখন সেখানে সবিনয়ে “না” বলে দিন। মানুষ তখনই কেঁপে ওঠে- যখন আপনি কারো উপেক্ষাকে সহজভাবে গ্রহণ করলেন!

৭. নিজের শান্তিটাকেই বিজয়ের উপলক্ষ বানিয়ে নিন। প্রতিশোধ নেওয়া মানে কাউকে কাঁদানো নয়, বরং নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া- যেখানে কেউ আপনাকে ছুঁতে না পারে!

৮. যা কিছু এক সময় কষ্ট দিয়েছে, সেটাকেই শক্তিতে পরিণত করুন‌। কষ্টকে শক্তিতে রূপান্তর করার মানুষকে কেউ কখনো থামাতে পারে না!

৯. কাউকে আঘাত করে প্রতিশোধ নিতে হয় না।সবচেয়ে বড় প্রতিশোধ হলো, নিজেকে এমন জায়গায় দাঁড় করানো- যেখান থেকে কেউ খারাপ ব্যবহার, অবহেলা বা অবমূল্যায়নের জন্য নাগাল না পায়!

লেখাটি Nurul Islam ভাইয়ের পৃষ্ঠা থেকে সংগৃহীত এবং আংশিক পরিমার্জিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category