বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

নিয়তি – সাংবাদিক তাছলিমা খন্দকার (নুশরাত)

Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নিয়তি

সাংবাদিক তাছলিমা খন্দকার (নুশরাত)

 

সময়ের হাত ধরে হেঁটে যাই
পিছনে পড়ে থাকে সহস্র স্মৃতির মিনার
সামনে অমোঘ নিয়তি
অবসাদের আস্তর সর্বাঙ্গে
তবু টগবগে ঘোড়ার পিঠে সওয়ার হই
ইদানীং ঘোড়াটিও ঝিমিয়ে থাকে
বেঁচে থাকার অদম্য তৃষ্ণায় কাতর

জীবন এক মায়া সাগর
আমাদের শৈশব কৈশরকে মুষ্টিবদ্ধ করে রাখি
তারপর ক্রমাগত সাঁতার কাটি
অতল জলের আহবানে
অন্ধকার আর বিনাষের গল্পে
অপেক্ষা করে নৈশব্দের হাতছানী

আরও পড়ুনঃ গোমস্তাপুরে অজ্ঞাত পরিচয়ের মহিলার গলাকাটা লাশ উদ্ধার

জীবনসূর্য অস্তমিত হয় অতৃপ্ত বাসনা
ধারণ ও লালন করে

জীবন সেতো মৃত্যুর কাছে হেরে যাওয়া নয়
নয় পরাজিত হওয়া

আমরা কেবলি আপোষ করি
অদৃষ্টের সাথে
যেখানে লেখা থাকে অংকের সহজ সমীকরণ
জন্ম+ মৃত্যু= মৃত্যু
যে নামতায় কোন ভুল থাকে না।


More News Of This Category