বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

নিউইয়র্কে অভিনেত্রী রুনা খান

Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
নিউইয়র্কে অভিনেত্রী রুনা খান

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

সাধারণত ঈদ এলেই অবসর সময় কাটাতে ব্যস্ত থাকেন দেশের অনেক তারকারাই। সেক্ষেত্রে ব্যতিক্রম নন অভিনেত্রী রুনা খানও। তাই তো এবার নিজেকে ছুটির আমেজে রেখে পাড়ি দিয়েছেন নিউইয়র্কে। মপখানে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।খবর বার্তা সংস্থা বাপসনিউজ।

বছরজুড়ে কাজের ব্যস্ততায় ডুবে ছিলেন রুনা খান। এবার ঈদেই মুক্তি মিলছে সেগুলোর। দর্শকেরা তাকে দেখার অপেক্ষায় থাকলেও ঈদের ছুটি নিজের মতো করেই উপভোগ করছেন তিনি।

গত ৬ জুন নিজের ফেসবুক প্রোফাইলে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রুনা খান। ছবিগুলোতে দেখা যাচ্ছে, জানালার পাশে দাঁড়িয়ে নানা পোজে দাঁড়িয়ে রোদের স্পর্শ নিচ্ছেন অভিনেত্রী। কোনো সাজসজ্জা নয়, নিজেকে ধরা দিয়েছেন নো মেকআপ লুক-এ। হালকা রঙের ম্যাক্সি, খোলা চুল- সব মিলিয়ে ছিলেন ঘরোয়া পোশাকেই।

আরও পড়ুনঃ নিখোঁজের ২০ ঘণ্টা পর মৎস্য খামার পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

এছাড়াও সুকৌশলে নিজেকে আবেদনময়ী করে তোলারও চেষ্টা করেন অভিনেত্রী।
ছবির ক্যাপশনে রুনা লিখেছেন, ‘শুভ সকাল ম্যানহাটন’, সঙ্গে যোগ করেছেন কিছু হ্যাশট্যাগ। তাতেই স্পষ্ট করেন, ছুটি কাটাতে পরিবারের সঙ্গেই রয়েছেন রুনা। আর সে সময় নো মেকআপ লুকে রৌদ্রস্নান করছিলেন অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে রুনা খানের অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত আরো দুটি প্রজেক্ট- ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ ও সিনেমা ‘নীলপদ্ম’। এসব কাজ শেষে খানিকটা বিশ্রাম নিতে এই সফর বলে ধারণা। তবে তার শেয়ার করা ছবিগুলো ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে বেশ।


More News Of This Category