স্টাফ রিপোর্টারঃ
শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্তবর্তী পানিহাতা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় এলাচ পাচারের চেষ্টা করে।
সীমান্তরক্ষী বিজিবি'র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ০৭ সেপ্টেম্বর রবিবার উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ কেজি ভারতীয় এলাচ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৫,২৫,০০০/- (পাঁচ লক্ষ পঁচিশ হাজার) টাকা ।
উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি'র টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানী মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে রাস্তায় দাঁড়ালেন শিক্ষার্থীরা
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক,চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.