সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

নাগেশ্বরীতে কমিউনিটি নেতা, স্বাস্থ্য ও সমাজকর্মীদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫
নাগেশ্বরীতে কমিউনিটি নেতা, স্বাস্থ্য ও সমাজকর্মীদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

বাল্যবিবাহ রোধে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে, কোভিড-১৯ এর সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে কমিউনিটি নেতা, স্বাস্থ্য ও সমাজকর্মী, শিশু ফোরামের সদস্য এবং যুব ফোরাম সদস্য সহ স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন) সকাল ১১টায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের গিড়ার পাড় পানাকুড়িতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

নেওয়াশী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আজিজুল হক এর সভাপতিত্বে এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইউপি সচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অত্র ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক আক্কাছ আলী সরকার, মেম্বার পাড়া জামে মসজিদের ইমাম হযরত আলী মুন্সি, নেওয়াশী যুব ফোরামের সদস্য রোকনুজ্জামান প্রমূখ।

আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যা করনীয়-

আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর মায়ামনি মিষ্টি ও সানজিদা সিদ্দিকা।

উক্ত সভায় বাল্যবিবাহ রোধে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে, কোভিড-১৯ এর সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category