বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Headline :
রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে, ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু। চট্টগ্রামে চালক ও শ্রমিকদের দক্ষতা, শব্দ দূষণ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা। রাজাপুরে সমাজসেবক সানুর মৃত্যুতে হাজারও মানুষের শোক প্রকাশ, জানাজা শেষে দাফন সম্পন্ন। মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ১। বান্দরবানে মজুদকৃত ডিজেলের কাগজপত্র প্রদর্শণে ব্যার্থ দোকানের সামনে উক্ত ডিজেলের মূল্য তালিকা না থাকায় অর্থ দন্ড প্রদান। বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতি কর্তৃক অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান ও বিদায়ী জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিএনপি নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু তেরখাদা ইউনিয়নকে গড়তে চান শহরের আদলে। শ্রীবরদীতে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার। নরসিংদীর মনোহরদী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২।

নরসিংদীর মনোহরদী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২।

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,

নরসিংদীর মনোহরদী থানায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে এসআই মোঃ শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হাতিরদিয়া বাজার এলাকায় অবস্থানকালে তথ্য পান যে, দৌলতপুর ইউনিয়নের কোচের চর গ্রামে একটি ব্রিক ফিল্ডের বস্তির একটি কক্ষে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে।
সংবাদ পেয়ে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন—আমিনুল ইসলাম (৩০), পিতা: মোশারফ, গ্রাম: দৌলতপুর এবং ফাহিম(১৯), পিতা: মো: ওমর ফারুক, গ্রাম: কোচের চর, উভয়েই দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা।
তল্লাশিকালে আমিনুল ইসলামের কাছ থেকে ৮ পিস এবং ফাহিমের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ, যা জব্দ করা হয়।
পরবর্তীতে আটককৃতদের থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম জানান, “মনোহরদী থানা এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কাজে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category