সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

নরসিংদীর তিতাস গ্যাসের টেকনিশিয়ান ভজন বাবু নরসিংদী গ্যাস চুরির মহানায়ক তার বিরুদ্ধে রয়েছে ম্যানহুলের ঢাকনা চুরির ও অভিযোগ

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫
নরসিংদীর তিতাস গ্যাসের টেকনিশিয়ান ভজন বাবু নরসিংদী গ্যাস চুরির মহানায়ক তার বিরুদ্ধে রয়েছে ম্যানহুলের ঢাকনা চুরির ও অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

নরসিংদী চিনিশপুর তিতাস গ্যাসের টেকনিশিয়ান ভজন চন্দ্র বর্মন নরসিংদী অবৈধ গ্যাস চুরির মহানায়ক শেষ পর্যন্ত ম্যানহুলের ঢাকনা চুরি থানায় অভিযোগ।মাধবদী সহ নরসিংদীর বিভিন্ন এলাকায় ম্যানহুলের ঢাকনা চুরি ব্যাপক হিরিক পড়েছে এই লোহার ১ টি ঢাকনা যার ওজন প্রায় ১১১ কেজি ৫০ টাকা দরে যার মূল্য আসে ৫ ৫৫০ টাকা।

এই লোহার ঢাকনাটি তিতাস গ্যাস অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী রাজা মিয়া সহ চার-পাচঁজন চোর অটো রিক্সা যোগে মজিবরের ভাঙ্গারী দোকানে বিক্রি করে বলে জানা যায়। একটু বৃষ্টি হলেই রাস্তায় বের হলে ঢাকনা না থাকলে বিভিন্ন রকমের দুর্ঘটনায় পড়তে হয় পথচারী সহ বিভিন্ন যানবাহন ।

উক্ত ঘটনার ছবি ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের বিভিন্ন রকমের প্রাণনাশের হুমকি দেন চের চক্র বলে জানা যায়। আর এ ব্যাপারে নরসিংদী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ।

তিতাস গ্যাসের টেকনিশিয়ান ভজনের নামে বেনামে অঢেল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন,যা অনুসন্ধান চলছে। বিগত সময়ে নরসিংদী চিনিশপুর তিতাস গ্যাস অফিসে কর্মরতার অবস্থায় নরসিংদী মাধবদী সহ বিভিন্ন জায়গায় অবৈধ সংযোগ দেওয়া এবং দুর্নীতির অভিযোগে তাকে ভৈরব তিতাস গ্যাস অফিসে বদলি করা হয়।

আবার অর্থের বিনিময়ে পুনরায় নরসিংদী তিতাস গ্যাস অফিসে এসে অবৈধ সংযোগের সাথে জড়িয়ে পড়েছে এই ভজন চন্দ্র বর্মন তার রয়েছে একটি বিশাল অবৈধ গ্যাস সংযোগের সিন্ডিকেট যার মাধ্যমে তিনি মাধবদী সহ সারা নরসিংদী হতে মিল কারখানা, আবাসিক বাড়ি ঘর হতে লক্ষ লক্ষ টাকা মাসোয়ারা গ্রহণ করেন বলে একাধিক অভিযোগ রয়েছে ।উক্ত ঘটনায় তিতাস গ্যাসের উপ মহা ব্যবস্থাপক, আঞ্চলিক বিক্রয় বিভাগ চিনিসপুর, প্রকৌশলী মামুনুর রহমানের সাথে বিষয়টি জানালে তিনি বলেন এই ঢাকনাটি আমাদের তিতাস গ্যাসের এটা বাইরে বিক্রি করতে পারেনা।

যদি তিতাস গ্যাসের কোন লোহা,বা যে কোন ওয়েস্টেজ বাহিরে বিক্রি করা হয় তাহলে আমাদের ডেমরা অফিস হতে টেন্ডারের মাধ্যমে বিক্রি করতে হবে। আমি শুনেছি ভজন বাবু লেবার রাজা মিয়ার মাধ্যমে ঢাকনা টি প্রথম ভাঙারি দোকানে বিক্রি করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হয়ে গেলে আজ সকালে ঢাকনাটি আমার গ্যাস অফিসে আনা হয়েছে।

উক্ত ঘটনায় নরসিংদী থানায় ১। ভজন চন্দ্র বর্মন (৪৫) পিতা: অজ্ঞাত সাং পূর্ব ব্রাহ্মন্দী ২। মোহাম্মদ মজিবর রহমান (৫০)পিতামৃত: হানিফ ৩। রাজা মিয়া,(৩৫) পিতা অজ্ঞাত সাং রাঙ্গামাটি সর্বসাং নরসিংদী সদর। তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে শুনেছি প্রশাসন আমার সাথে যোগাযোগ করলে ঘটনা সততা জেনে আমি এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব।

চুক্তিভিক্তিক লেবার রাজা মিয়া আমার গ্যাস অফিসে আর ঢুকতে পারবে না তার ব্যাপারে একাধিক অভিযোগ রয়েছে আমার কাছে বলে তিনি জানান।নরসিংদী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:এমদাদুল হোসেন এর সাথে কথা বললে তিনি জানান উক্ত ঘটনাটির একটি অভিযোগ হয়েছে।

এসআই সাইদুর রহমান ঘটনাস্থলে গিয়েছিল এর সততা পেয়েছে তিনি তদন্ত করে এর প্রতিবেদন দিবেন আর উক্ত ঘটনার যথাযথ ব্যবস্থা নিব বলে তিনি জানান ।অবৈধ গ্যাস সংযোগ প্রদান এবং মেনহুলের ঢাকনা চুরি তথ্য প্রমাণ ভিডিও আমাদের প্রতিবেদকের কাছে রয়েছে প্রয়োজনের দাখিল করা হবে। নরসিংদী বাসি তিতাস গ্যাসের টেকনিশিয়ান ভজন বাবুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category