সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

নতুন মালিকানায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

নতুন মালিকানায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট। মুহাম্মদ কাদের শিশির হচ্ছেন নতুন মালিক। তিনি একজন প্রতিষ্ঠিত হোম কেয়ার ব্যবসায়ী। খবর আইবিএননিউজ ।অলকাউন্টি হোম কেয়ারের কর্ণধার। নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা গেজেটের প্রকাশক ও সম্পাদক। তিনি রেস্টুরেন্টটি কিনে নেয়ার সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার থেকেই সবকিছু নতুন ব্যবস্থাপনায় শুরু হয়েছে বলে জানা গেছে।

মুহাম্মদ কাদের শিশির সাংবাদিকদের জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের কাছে অতি পরিচিত নবান্ন রেস্টুরেন্টটি কাস্টমারের চাহিদা পূরনে সচেষ্ট থাকবে। গুণগত মান ও সেবার প্রশ্নে কোন আপোষ করবো না। উন্নতমানের খাবার সাশ্রয়ী মূল্যে কমিউনিটির মানুষ পাবেন। আমাদের প্রধান টার্গেট থাকবে খাবারের মান উন্নত করা ও পার্টি সেন্টারকে আরও আধুনিকীকরণ।

আরও পড়ুনঃ বাংলাদেশের চালিকাশক্তি হিরো আমরা রেমিট্যান্স যোদ্ধা পরিবার প্রবাসীদের ১৫ দফা মানলে দেশে উন্নয়নের সীমা থাকবে না

সকলের সহযোগিতা চাইছি শুরুতেই।নবান্নের বিদায়ী মাালিক শিমুল বলেন, বাস্তবতার কারনেই মালিকানা ছেড়ে দিতে হলো। নতুন ধরনের কোন ব্যবসায় পা রাখবো। বিগত সময়ে সবার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি এজন্য আমরা কৃতজ্ঞ। সবার প্রতি শুভ কামনা থাকলো।জানা গেছে, রেস্টুরেন্টটি প্রায় ৮ লাখ ডলারে বিক্রি হয়েছে। ২৫ বছরের লিজ নিয়ে মোহাম্মদ কাদের শিশির নবান্নের যাত্রা শুরু করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category