সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সুষ্ঠু নির্বাচনের দাবি, ড. আতিক মুজাহিদের

Reporter Name / ২৮ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সুষ্ঠু নির্বাচনের দাবি, ড. আতিক মুজাহিদের

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উলিপুর উপজেলা শাখার উদ্যোগে পার্টির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেল ৩টায় গুনাইগাছ ব্রিজ সংলগ্ন ওয়ালটন শো-রুমের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয় উদ্বোধন করেন, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, ড. আতিক মুজাহিদ।

আরও পড়ুনঃ যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকার টোল আদায়

উদ্বোধনী বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন, “আমরাও নির্বাচনের বাইরে নই, আমরাও নির্বাচন চাই। তবে চাই একটি স্বাধীন, নিরপেক্ষ ও সংস্কারমুখী নির্বাচন কমিশন, যা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে।
বৈষম্যহীন, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনই জাতির অগ্রযাত্রার ভিত্তি হতে পারে।”

এ সময় উপস্থিত ছিলেন,মোঃ মুকুল মিয়া, মোঃ মাসুম মিয়া, নেছার উদ্দিন আহমেদ, মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সাখাওয়াত হোসেন, ইমরান হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।

এনসিপি’র স্থানীয় ও জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আনন্দ র‌্যালি বের করা হয়, যা পার্টির নতুন অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ নেতৃবৃন্দকরে উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি করে।

নেতৃবৃন্দ জানান, পার্টির এই নতুন কার্যালয়ের মাধ্যমে উলিপুরে সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় ও গতিশীল হবে। ভবিষ্যতে এনসিপি গণমানুষের স্বার্থে কাজ করে যাবে—এমন প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category